Labels

Showing posts with label Artcell. Show all posts
Showing posts with label Artcell. Show all posts

Friday, July 26, 2013

Artcell

এই বৃষ্টি ভেজা রাতে
শিরোনামঃ এই বৃষ্টি ভেজা রাতে
কন্ঠঃ লিংকন
অপ্রকাশিত গান

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?(২)

সমুদ্রের ঝড়ো হাওয়া বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
পাখি মৃদু কন্ঠে বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
কাশফুল কেনো ফুটে না, ছুয়ে ছুয়ে যায় না
মেঘের ভেলায় ভাসেনা, ভেসে তুমি কেনো আসো না?

ঝরে যাওয়া সব অশ্রু বলে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
হৃদয়ের যত অনুভুতি আছে
তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়
এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে
সময় আমার কাটে না
ফুলগুলো কেনো হাসেনা, হৃদয়ে দোলা দেয়না
আবেশেতে জড়ায়না
তুমি কেনো কাছে আসোনা?

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে
সময় আমার কাটে না
চাঁদ কেনো আলো দেয় না
পাখি কেনো গান গায় না
তারা কেনো পথ দেখায় না
তুমি কেনো কাছে আসো না?






(হুঙ্কারের অপেক্ষায়)

শিরোনামঃ হুঙ্কারের অপেক্ষায়

ব্যান্ডঃ আর্টসেল

অ্যালবামঃ গর্জে ওঠো বাংলাদেশ

চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায় (২)

এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!

আমার শিরায় জ্বলে আগুন
রুদ্ধশ্বাসে পুড়তে চাই
আমার চোখে ঝড়ো মিছিল
স্লোগানে বদ্ধ উপমায়।

দীর্ঘ যুগের জমানো সাধ
জমে আছে আমারি গায়
আমার স্বত্তা চিৎকার করে
জাগবে সারা বিশ্বময়।

জেনে দাড়াও জেনে দাড়াও
আলোর কথা
জেনে দাড়াও জেনে দাড়াও জেনে দাড়াও
বাংলাদেশকে জেনে যাও

চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়

এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!

উড়ে যাক দমকা হাওয়ায়
দুঃখ ক্ষরা যন্ত্রণা
জেগে উঠুক আমার দেশ
লাল সবুজের পতাকায়

চমকে উঠুক পৃথিবী আজ
চমকে উঠুক স্বপ্নরা
থমকে তুলুক নীল আকাশ থেকে
গর্জে উঠুক বিজয়ে

জেনে দাড়াও জেনে দাড়াও
আলোর কথা
জেনে দাড়াও জেনে দাড়াও জেনে দাড়াও
বাংলাদেশকে জেনে যাও

চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়

এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়!

বরাবরের ভুল বাড়িয়ে
অনেক সময় ডুড়েছি
আমার দিকে নির্দেশ করে
অনেক কথাই শুনেছি

আমার দেশে আমার মানুষ
থেমে যেতে আসেনি
সূর্য যখন হাতের মুঠোয়
তোমরা কি তা দেখোনি?(২)

চেয়ে আছে পৃথিবী
জেগে আছে কোটি চোখ
থমকে আছে চারপাশ
করতালির অপেক্ষায়…

এই সময় সেই সময়
চেতনার এই ক্ষণে
আকাশ বাতাস জেনে গেছে
হুঙ্কারের অপেক্ষায়…